খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদপুরে অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি এবং ঢাকা ওয়ার্ড যুবলীগের নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দিবাগত রাতে জেলার তরপুরচন্ডী এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া হান্নান মিয়া দীর্ঘদিন ধরে চাঁদপুরের তরপুরচন্ডী এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি স্থানীয় বাসিন্দা মফিজ মিয়ার ছেলে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হান্নান মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970