রাজধানীর বনানীতে গোডাউনে ভয়াবহ আগুন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবনের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ওই ভবনের পঞ্চম তলায় কর্কশিট ও হার্ডবোর্ড সংরক্ষণের একটি গোডাউন ছিল। সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে সেখানে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে মাত্র দুই মিনিটের ব্যবধানে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

যানজটের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। সর্বশেষ পাওয়া তথ্যমতে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের একটি তলা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেক বাসিন্দা তড়িঘড়ি করে ভবন ছেড়ে নিচে নেমে আসেন।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970