ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীর মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম (রাফি) নিহত হয়েছেন। তিনি বংশালের কসাইটুলীতে পরিবারসহ বসবাস করতেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিলেন রাফি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হওয়ার পর পরই বংশালে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে। রেলিংয়ের একটি ইট রাফিউলের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও অন্য দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ সারা দেশে জোরালো ভূমিকম্প অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী।

হঠাৎ কম্পনে শহরের বহু এলাকায় মানুষ আতঙ্কে ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। বিভিন্ন স্থানে চিৎকার-চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970