ওবায়দুল কাদেরের ‘পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

ছবি: সংগৃহীত

কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালকপুত্র মো. আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে।

রোববার (২৩ নভেম্বর) দুদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুদক জানিয়েছে, হিরু ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারস লিমিটেড (এনডিই)-এর পরিচালক এবং গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি। এছাড়া তিনি প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ এবং ওয়েস্ট ফিল্ড নামের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

হিরু ও তার স্ত্রী ইশরাত জাহানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ট্যাক্স জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে দুদক দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে। টিমের নেতৃত্বে থাকবেন সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা।

দুদক আরও জানায়, হিরুর প্রকৃত পিতার নাম আক্তারুজ্জামান এবং তার বাড়ি ঢাকার দোহারের উত্তর শিমুলিয়া গ্রামে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970