হাদিকে হত্যার প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ আজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিশ্বের সাতটি দেশে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ সম্প্রদায়ের একটি অংশ।

বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় সংশ্লিষ্ট দেশগুলোর ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) জেনারেল কাউন্সেল গুরপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, বাংলাদেশে ঢাকাসহ পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটের সামনে বিক্ষোভ করবে শিখ জনগোষ্ঠী।

পান্নুন বলেন, বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় কনস্যুলেটগুলো বন্ধের দাবিও জানানো হবে। তার দাবি, বাংলাদেশে ছাত্রনেতাদের বিরুদ্ধে ভারতের পক্ষ থেকে হত্যার পরিকল্পনা এবং অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার উৎখাতের চক্রান্ত আন্তর্জাতিক মহলে তুলে ধরাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য।

তিনি আরও অভিযোগ করেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর তৎপরতার কেন্দ্র হিসেবে এসব দূতাবাস ও কনস্যুলেট ব্যবহার করা হচ্ছে এবং এখান থেকেই গুপ্তহত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে সরাসরি দায়ী করে তার বিরুদ্ধে কঠোর অভিযোগও করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970