সাগরে ব্যাপক মহড়া পাকিস্তানের, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

ছবি: সংগৃহীত

উত্তর আরব সাগরে সম্প্রতি ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। মহড়ার অংশ হিসেবে দেশটির নৌবাহিনী সফলভাবে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে। শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, আধুনিক নৌযুদ্ধের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত মহড়ায় পাকিস্তান নৌবাহিনী তাদের অপারেশনাল প্রস্তুতি ও যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে। মহড়ায় প্রচলিত যুদ্ধপ্রযুক্তির পাশাপাশি মানববিহীন (আনম্যানড) অস্ত্র ও যানবাহনের সক্ষমতারও পরীক্ষা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মহড়ার অংশ হিসেবে ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে এলওয়াই-৮০ (এন) সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র সফলভাবে নিক্ষেপ করা হয় এবং এটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এছাড়া লয়টারিং মিউনিশনের মাধ্যমে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানো হয়।

আইএসপিআর জানিয়েছে, মহড়ার সময় একটি মানববিহীন সারফেস ভেসেলের সফল উন্মুক্ত সমুদ্র পরীক্ষা পরিচালনা করা হয়। এই নৌযানটির উচ্চগতির পারফরম্যান্স, টেকসই সক্ষমতা ও প্রতিকূল আবহাওয়ায় কার্যকারিতা যাচাই করা হয়।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970