পাকিস্তানের সিন্ধু প্রদেশে ইসরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়।

সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্যরা ইরানের বিরুদ্ধে আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইরানে অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। বিশেষ করে স্কুল, হাসপাতাল ও আবাসিক এলাকায় বোমা হামলার বিষয়টি প্রস্তাবে তুলে ধরা হয়। তারা স্পষ্টভাবে জানান, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র ও সাধারণ মানুষের বসতিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এছাড়া পরিষদের সদস্যরা ইসরায়েলকে দখলদার ও অবৈধ অস্তিত্ব হিসেবেও আখ্যায়িত করেন। তারা বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

প্রস্তাবে আরও বলা হয়, এ ধরনের পদক্ষেপ জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন। পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ-কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি তোলা হয়েছে।

তথ্যসূত্র: রেডিও তেহরান

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970