হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম
হরমুজ প্রণালির কাছাকাছি উপসাগরীয় এলাকায় মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ‘প্রিমা’ নামের ওই ট্যাংকারটি তাদের নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া একাধিক সতর্কবার্তা অমান্য করে সমুদ্রপথে চলাচল করছিল। পরে ড্রোন ব্যবহার করে জাহাজটিতে হামলা চালানো হয়।
ইরানের তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘনের অভিযোগে আজ সকালে ওই ট্যাংকারের বিরুদ্ধে এই হামলার ঘটনা ঘটে।
জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যভিত্তিক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘প্রিমা’ একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার, যা মাল্টার পতাকা নিয়ে সমুদ্রপথে চলাচল করছিল।
এনএফ৭১/একে