ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ও হাইফা বন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। মঙ্গলবার তারা জানিয়েছে, এই দুই এলাকা নিশানা বানিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

স্থানীয় সংবাদ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে ড্রোন ব্যবহার করে বেন গুরিয়ান বিমানবন্দরে অবস্থিত বিমানে জ্বালানি ভরার কাজে নিয়োজিত অবকাঠামোতে হামলা শুরু হয়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, হামলার সময় বিমানবন্দর ও হাইফা বন্দরের আশপাশের সামরিক এবং মহাকাশ শিল্প সংক্রান্ত স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিন একই সঙ্গে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের একজন সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বাহরাইন অভিযোগ করেছে, এই হামলার জন্য ইরান দায়ী। সূত্র: আল জাজিরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970