সচিবালয়ে কর্মচারীর ছেলেকে অপহরণ, প্রধানমন্ত্রীর ফোনে এক ঘণ্টার মধ্যে উদ্ধার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

ছবি: সংগৃহীত

সচিবালয়ের এক কর্মচারীর ছেলেকে অপহরণ করার ঘটনা ঘটে রাজধানীতে। ছেলেটি অপহরণের খবর পেয়ে বাবা কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে সামনা-সামনি জানান ঘটনা। প্রধানমন্ত্রী তারেক রহমান ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ছেলেটিকে উদ্ধার করার নির্দেশ দেন। এর এক ঘণ্টার মধ্যেই খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশের ডিসি মাসুদ আলম জানান, অপহৃত ছেলেটি ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর নবম শ্রেণির শিক্ষার্থী। দুপুর আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ ব্যক্তি তাকে আটকে জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং বাবার ফোন নম্বর ব্যবহার করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে শিশুকে মারার হুমকিও দেওয়া হয়।

পুলিশ অভিযান শুরু করে অপহরণকারীদের দেওয়া ফোন নম্বর ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে। পরে খিলগাঁওয়ে অভিযানে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শিশু অপহরণের খবর শুনেই প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে নির্দেশ দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970