বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:০৫ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান।

বৈঠকে মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় গুরুত্ব পায়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক জ্বালানি সংকট এবং এর ফলে দরিদ্র দেশগুলোর ওপর পড়া অসম প্রভাবের বিষয়টি তুলে ধরেন। তিনি উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সামনে সৃষ্টি হওয়া নানা চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকের শেষে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970