সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৬ এএম

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে নতুন আইন পাস হয়েছে। রোববার সংসদে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি অনুমোদন দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এই বিলটি সংসদে উত্থাপন করেন। নতুন আইনের মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

বিলের বিধান অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসসহ সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা এখন থেকে ৩২ বছর হবে। আগে যেসব স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছর ছিল, সেগুলোর ক্ষেত্রেও একইভাবে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

তবে যেসব পদে আগে থেকেই বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত ছিল, যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর—সেসব ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। এছাড়া প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগে বিদ্যমান নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব তৈরির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে জারি করা দুটি অধ্যাদেশকে স্থায়ী রূপ দিতে এই আইন প্রণয়ন করা হয়েছে।

নতুন এই আইনের মাধ্যমে আগের অধ্যাদেশগুলোর কারিগরি অস্পষ্টতাও দূর করা হয়েছে এবং যেসব পদে বেশি বয়সসীমা ছিল, সেগুলোর নিয়ম আগের মতোই রাখা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970