সন্ত্রাসীদের হামলায় আহত জুলাইযোদ্ধা ইব্রাহিমকে দেখতে হাসপাতালে মামুনুল হক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী হামলায় আহত জুলাইযোদ্ধা ও জুলাই হত্যা মামলার সাক্ষী ইব্রাহিম খলিলকে হাসপাতালে দেখতে গেছেন মামুনুল হক। এ সময় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। রোববার রাত ১২টা ১৫ মিনিটে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান–এ গিয়ে আহতের চিকিৎসার খোঁজখবর নেন।

তিনি বলেন, ইব্রাহিম খলিল একজন জুলাইযোদ্ধা এবং চলমান জুলাই হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। এমন একটি মামলার সাক্ষীর ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনায় তিনি জুলাইযোদ্ধা ও গণহত্যা মামলার সাক্ষীদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

মামুনুল হক আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছিলেন ইব্রাহিম খলিল। একজন জুলাইযোদ্ধা, গণহত্যার সাক্ষী এবং নির্বাচনী কর্মীর ওপর এ ধরনের হামলা জাতির জন্য অশনি সংকেত। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সরকার গঠনের পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনার পরপরই এ হামলা সবাইকে স্তম্ভিত করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস–এর যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস–এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970