বাঁচানো গেল না রাউজানে গভীর নলকূপ থেকে উদ্ধার শিশু মিসবাহকে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছর বয়সী শিশু মিসবাহকে আর বাঁচানো গেল না। দীর্ঘ সাড়ে চার ঘণ্টার উদ্ধার অভিযানের পর তাকে জীবিত অবস্থায় গর্ত থেকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশেই থাকা একটি খোলা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত আনুমানিক ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। উদ্ধার শেষে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970