নিখোঁজের ৩ দিন পর পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবো উপজেলায় নিখোঁজের তিন দিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বেলাবো উপজেলার বাজনা ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিমুল ওই গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আজিমুল কাদের ভূঁইয়া নিজ পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন বুধবার (২৮ জানুয়ারি) তার ভাগ্নে মো. উমর ফারুক বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সরেজমিনে জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল তার খামারে কাজের জন্য দুইজন শ্রমিক নিয়োগ দেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপর শ্রমিকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজের পর থেকে খামারে কর্মরত ওই দুই শ্রমিকও উধাও রয়েছেন। পাশাপাশি খামারে থাকা সব মুরগি নিখোঁজ থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

বেলাবো থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন জানান, জিডি দায়েরের পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছিল। মরদেহ উদ্ধার হওয়ায় ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970