উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম যন্ত্রপাতি ক্রয়ে এমপি সালেহীর অনুদান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

‎কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু করতে ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকার চেক প্রদান করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসকগণের উপস্থিতিতে তিনি এই অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় এমপি সালেহী বলেন, “উলিপুরের মানুষ হাসপাতালের সেবায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করবে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার সুবিধা নিশ্চিত করা হবে।”

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ জানান, “বিদ্যমান আল্ট্রাসনোগ্রাম যন্ত্রটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে প্রদত্ত অর্থের মাধ্যমে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু করা সম্ভব হবে।”

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাস্থ্যসেবা উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970