পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভাঙার অভিযোগ, যুবদল সভাপতি বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার ঘটনায় ভোজেশ্বর ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান শিকদারকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া জানান, পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি অনুমোদন করেছেন।

ঘটনাটি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঘটে। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ভোজেশ্বর বাজারে শিক্ষকের পথরোধ করে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় তার ডান হাত ভেঙে যায় এবং শরীরে একাধিক স্থানে গুরুতর আঘাত লাগে। আহত শিক্ষকেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিক্ষক নুরুল আমীন রতন দাবি করেন, “বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমি আইনগত ব্যবস্থা নেব।” তিনি নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং লিখিত অভিযোগ বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970