ফেসবুক লাইভে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা, শেষ বার্তায় যা লিখলেন প্রেমিককে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর রাজপাড়া থানার কাদের মণ্ডলের মোড় এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এক তরুণী ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি পোস্ট দিয়ে আত্মহত্যার ইঙ্গিত ছাড়াও প্রেমিককে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা দিয়েছেন।

নিহত তরুণীর নাম রোজিনা সরকার পাখি (২১)। তিনি প্রায় দুই বছর ধরে তার মা রোজী খাতুন (৪০)-এর সঙ্গে ওই ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়, বাবার নাম ইদ্রিস আলী।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রাথমিক ধারণা হলো, এক যুবকের সঙ্গে সম্পর্কজনিত মনোমালিন্যের কারণে রোজিনা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি ফেসবুকে আবেগঘন পোস্ট করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে রোজিনা পোস্টে লিখেছেন, “আজকে আমার শেষ দিন। আল্লাহ মাফ করুক, জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।”

পরবর্তী দুই ঘণ্টায় তিনি আরও একটি পোস্টে লেখেন, “বিদায় এই সুন্দর পৃথিবী।” এছাড়া প্রেমিককে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “আই লাভ ইউ” এবং “আই মিস ইউ।”

এরপর ফেসবুক লাইভে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970