কুড়িগ্রামে মদিনাতুল উলূম মডেল মাদ্রাসায় তাওহীদ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার করাতিপাড়ায় অবস্থিত মদিনাতুল উলূম মডেল মাদরাসার উদ্যোগে তাওহীদ বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আটটি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী অনুষ্ঠান অতিথিদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়।
উপস্থিত অভিভাবকরা জানান, পুরো আয়োজনের সফলতার পেছনে মাদ্রাসার সভাপতি, পরিচালক ও প্রধান শিক্ষক ফাহিমুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ছিল প্রশংসনীয়। অতিথিদের প্রতি তাদের উষ্ণ আপ্যায়ন অনুষ্ঠানের সাফল্যকে আরও স্মরণীয় করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার সোহান সরকার, যিনি বলেন, “তাওহীদ ও শিরক বিষয়ে সমাজে এ মানুষের ধারণা খুবই সীমিত। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে তাওহীদ ও শিরক সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানটির কিছু অংশের স্পন্সর হিসেবে ছিল shop.rajibpur.com (Online Shopping, Rajibpur) এবং অনলাইন নিউজ পোর্টাল Monojog Prokash (মনোযোগ প্রকাশ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর থেকে আগত উপস্থাপক শফিউল আলম শফি।
অতিথি ও আয়োজকরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠান অব্যাহত থাকবে এবং সমাজে তাওহীদ ও ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে পড়বে।