নাগেশ্বরীতে ৪০০ বোতল ইস্কাফসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম

ছবি : মনোযোগ প্রকাশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ইস্কাফ সিরাপসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারির নাম মোছাঃ রিনা বেগম (৩৫)। তিনি নাগেশ্বরী উপজেলার হিরারকুটি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ দল হিরারকুটি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় রিনা বেগমের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাগেশ্বরীতে গ্রেফতারকৃত নারী মাদক কারবারি রিনা বেগমের বসতবাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রিনা বেগম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইস্কাফ ও অন্যান্য মাদকদ্রব্য এনে স্থানীয়ভাবে বিক্রি করে আসছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970