আবারও মা হলেন ডাকসু সদস্য সাবিকুন্নাহার তামান্না

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

সাবিকুন্নাহার তামান্না। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সিনেট সদস্য, ডাকসুর কার্যনির্বাহী সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। এবারও তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

স্ট্যাটাসে বলা হয়, “আলহামদুলিল্লাহ! ছাত্রীসংস্থার সভানেত্রী ও ডাকসু সদস্য সাবিকুন্নাহার তামান্না আজ দ্বিতীয় কন্যাসন্তানের মা হয়েছেন।” পোস্টে মা ও নবজাতকের সুস্থতা এবং কল্যাণ কামনাও করা হয়।

কুমিল্লার মেধাবী শিক্ষার্থী তামান্না বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ সেশনের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সংসার ও মা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে তিনি প্রথম কন্যাসন্তানের জন্ম দেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫ অর্জন করা তামান্না ২০১৫ সালে বাবার চাকরির সূত্রে গাজীপুরে স্কুলে ভর্তি হয়ে সেখান থেকেই এসএসসি সম্পন্ন করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970