দুই ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:১০ পিএম
দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নিয়োগের প্রজ্ঞাপন জারির এক ঘণ্টাও না পেরোতেই তা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে ওই নিয়োগ বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, পূর্বে জারি করা নিয়োগ সংক্রান্ত সব আদেশ বাতিল করা হলো।
এর আগে একই প্রজ্ঞাপনের মাধ্যমে ড. আনিসুর রহমানকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
তবে অভিযোগ ওঠে, তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের নিকটাত্মীয়। এ নিয়েই নিয়োগকে ঘিরে বিতর্ক তৈরি হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিতর্কের কারণে শেষ পর্যন্ত ওই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।