উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:২৬ এএম

ছবি: সংগৃহীত

মধ্যরাতের পর ভারতের একটি যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সুখোই ৩০এমকেআই যুদ্ধবিমানটির সঙ্গে রাডারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

ভারতের বিমানবাহিনী জানায়, উক্ত বিমানটি আসামের জোরহাট থেকে উড্ডয়ন করেছিল। সর্বশেষ যোগাযোগ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে পাওয়া যায়। বিমানটি উদ্ধার ও অবস্থান নির্ধারণের জন্য কাজ চলছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

সুখোই এসইউ-৩০ রাশিয়ার তৈরি একটি উচ্চ কাস্টমাইজড যুদ্ধবিমান, যা প্রথম ১৯৮০ সালের দিকে তৈরি হয়। এটি ভারতের বিমানবাহিনীর অন্যতম মেরুদণ্ড হিসেবে বিবেচিত। দেশের উত্তর-পূর্বাঞ্চলে একাধিক এসইউ-৩০ এমকেআই মডেলের যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970