পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান দিচ্ছে চীন, উদ্বেগে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:০৫ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানকে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান জে-৩৫এই দিতে যাচ্ছে চীন। এতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে ভারতের মধ্যে। বিষয়টি জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছর প্যারিস এয়ার শোতে জে-৩৫এই যুদ্ধবিমানের প্রদর্শনী হয়। এরপর থেকেই এই যুদ্ধবিমান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

চীন জানায়, জে-৩৫ সিরিজের এই উন্নত সংস্করণটি শিগগিরই সামরিক বাহিনীতে যুক্ত করা হয়েছে। পাশাপাশি এই সিরিজের প্রথম আন্তর্জাতিক ক্রেতা হিসেবে পাকিস্তানকে বিবেচনা করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে বেইজিং।

জে-৩৫এই চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এর আগে জে-২০ যুদ্ধবিমান তৈরি করে চীন। এই নতুন যুদ্ধবিমানটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং আধুনিক সেন্সর ও ইনফ্রারেড প্রযুক্তি সমৃদ্ধ বলে দাবি করা হচ্ছে।

চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের সমমানের একটি প্রতিদ্বন্দ্বী মডেল। তুলনামূলকভাবে কম খরচে উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকায় আন্তর্জাতিক বাজারে এটি বিক্রির লক্ষ্য নিয়েছে চীন।

এর আগে জে-৩৫ সিরিজের একটি সংস্করণ চীনের নৌবাহিনীতে ব্যবহৃত হতো। এবার সেই সিরিজের উন্নত সংস্করণ বিমানবাহিনীর জন্য প্রস্তুত করা হয়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই এই ধরনের উন্নত যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে আসছিল। এবার সেই আগ্রহের ভিত্তিতে চীন তাদের হাতে জে-৩৫এই সরবরাহ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970