২৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে ভারতের বিমান ঢোকা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১০:২৮ এএম

২৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে ভারতের বিমান ঢোকা বন্ধ। ছবি: সংগৃহীত

পাকিস্তান আবারও ভারতের সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় বিমান ২৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

রয়টার্স জানিয়েছে, নতুন এই নিষেধাজ্ঞা ১৯ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

এবারের ঘোষণা এসেছে আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার চার দিন আগে। একই সঙ্গে ভারতও তাদের আকাশসীমায় পাকিস্তানি বিমান চলাচল বন্ধ রেখেছে। চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে সংঘটিত উত্তেজনার পর থেকে উভয় দেশের মধ্যে বিমান চলাচলের নিষেধাজ্ঞা ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে।

পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় এয়ারলাইন্সগুলোর উড়ালপথ দীর্ঘ হয়ে গেছে, যার কারণে জ্বালানি ব্যয় ও যাত্রাসময় উভয়ই বেড়েছে। বিপরীতে, পাকিস্তানও ওভারফ্লাই ফি থেকে আয় হারাচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970