পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি পৃথক মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট–এর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।

পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এগুলো হলো ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।

এ ছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানা–এ আরেকটি মামলা রয়েছে।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়। পরবর্তীতে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970