খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন পাকিস্তান জমিয়তের আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম (এফ) পাকিস্তানের আমির মুফতি ফজলুর রহমান।
সোমবার (৫ জানুয়ারি) শোকবার্তা গ্রহণের চতুর্থ দিনে তিনি ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন। সেখানে শোক বইতে স্বাক্ষর করে প্রয়াত এই রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান তিনি।
জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)-এর মুখপাত্র আসলাম গোরি দলের অফিশিয়াল ফেসবুক পেজে জানান, মুফতি ফজলুর রহমান বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি দোয়া ও সুরা ফাতেহা পাঠ করেন।
শোক বইতে স্বাক্ষরের পাশাপাশি মুফতি ফজলুর রহমান বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (পলিটিক্যাল) এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স ইশরাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।