ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশের চিঠি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:০৭ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ঘিরে বিশ্বজুড়ে জ্বালানি খাতে অস্থিরতার মধ্যে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ভারতের কাছে জ্বালানি সহায়তা চাওয়ার বিষয়ে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার জন্য একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। চিঠিটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সহযোগিতা রয়েছে। এটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি দিক। বর্তমানে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও পাইপলাইন চালু রয়েছে।

এই সহযোগিতা ভবিষ্যতে কীভাবে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ভারতের হাইকমিশনার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970