দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

বৃহস্পতিবার চূড়ান্ত এ তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন তালিকায় দেড় মাসের ব্যবধানে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজারের বেশি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, গত ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয় ৩ মে পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির কার্যক্রম শেষ হয় ৬ মে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970