সরকারের কোনও পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না: ইসি আনোয়ারুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সরকারের কোনো পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না এবং নির্বাচনী প্রচারেও অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার বিষয়টিও সময়ের অপেক্ষা মাত্র। আসন বিন্যাস, রিটার্নিং কর্মকর্তা–সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রজ্ঞাপনসহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রায় ২০টি পরিপত্র জারি করার প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

এ ছাড়া নির্বাচনী প্রশাসনের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন, আইন-শৃঙ্খলা মনিটরিং সেল—এসব ক্ষেত্রেও সব ফরম্যাট প্রস্তুত আছে বলে জানান তিনি। তফসিল ঘোষণার পরপরই এসব নির্দেশনা ধাপে ধাপে জারি করা হবে।

নির্বাচনী আচরণবিধির বরাত দিয়ে কমিশনার আনোয়ারুল বলেন, সরকারের পদে থেকে নির্বাচনী প্রচার করা যায় না। তাই নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের যেকোনো পদে থাকা ব্যক্তির প্রার্থী হওয়াও নিষিদ্ধ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970