কুড়িগ্রামে স্কুল শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে বাধ্য করায় ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত নেতা মো. মোকাদ্দেস হোসাইন, যিনি ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্যসচিব মাইদুল হোসাইন স্বাক্ষরিত চিঠিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। ভিডিওতে দেখা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঠে দাঁড় করিয়ে স্লোগান দিতে উৎসাহিত করা হচ্ছে।

শিশুরা বলছে: “আমরা যদি বড় হতাম, ধানের শীষে ভোট দিতাম”, “আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম”, “আমরা যদি ভোটার হতাম, রানা ভাইকে ভোট দিতাম”।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, “নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

অভিযুক্ত মাশরাফি বিন মোকাদ্দেস জানান, তিনি আচরণবিধি সম্পর্কে অবগত ছিলেন না। ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন। এরপরও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং তিনি লিখিত ব্যাখ্যা দেবেন।

জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “স্কুলছাত্রীদের দিয়ে রাজনৈতিক দলের স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে শিলখুড়ী ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক পদ থেকেও সরানো হয়েছে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970