জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’: কর্নেল অলি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়ানো বিতর্কের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অলি আহমেদ।

মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়ায় ১১-দলীয় জোটের সমাবেশ শেষে তিনি বলেন, জামায়াতের আমির কোথাও বলেননি যে আমি স্বাধীনতার ঘোষক। “তিনি বলেছেন আমি প্রথম বিদ্রোহ করেছি—এটি ঠিকই আছে,” যোগ করেন কর্নেল অলি।

এর আগে ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। তবে তিনি কোথাও কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করে স্বাধীনতার ঘোষণাদাতা হিসেবে বলেননি।

সমালোচনার বিষয়ে কর্নেল অলি বলেন, “জামায়াতের আমির ঠিকই বলেছেন। তিনি কারও সম্মান নষ্ট করার মতো কিছু বলেননি। যারা সমালোচনা করছে, তারা কুকুরের মতো আচরণ করছে। আমাদের কাজ আমাদেরই করা।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970