বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে কবরেই প্রাণ হারালেন আরেক বন্ধু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলার ফরিদগঞ্জে দুই প্রবীণ বন্ধুর জীবনের এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ এই দুই বন্ধুর একজনের দাফনের প্রস্তুতি নিতে গিয়ে কবর খোঁড়ার সময়ই অপরজন কবরের ভেতরে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন।

ঘটনাটি ঘটে সোমবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া ছৈয়াল বাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে।

নিহতরা হলেন দক্ষিণ কেরোয়া গ্রামের কাঠমিস্ত্রি আবুল হাশেম (৯০) এবং একই এলাকার স্থানীয় মসজিদের মুয়াজ্জিন বাচ্চু পাটোয়ারী (৮৫)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জীবদ্দশায় এই দুই বন্ধু প্রায় সবসময় একসঙ্গে সময় কাটাতেন। তারা এলাকার মানুষের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে মৃতদের দাফনের জন্য কবর খোঁড়ার কাজ করতেন। এভাবে তারা শতাধিক কবর খুঁড়ে এলাকায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

সোমবারও আবুল হাশেমের দাফনের জন্য কবর খোঁড়ার কাজে নেমেছিলেন তার প্রিয় বন্ধু বাচ্চু পাটোয়ারী। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে তিনি কবরের ভেতরেই লুটিয়ে পড়েন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক। দুই বন্ধুর একসঙ্গে এমন বিদায় অনেকের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, অনেকে কান্নায় ভেঙে পড়েন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970