খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ডাকসুর বাস সার্ভিস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সুবিধার্থে ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে জানান, “৩১ ডিসেম্বর, বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের জানাজায় অংশ নেওয়ার সুবিধার্থে ডাকসু থেকে মোট ১০টি বাস সকাল ১১টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে রওনা হবে।”

তিনি আরও জানান, এর মধ্যে ৫টি বাস ভিসি চত্ত্বর থেকে, ৩টি বাস কার্জন থেকে এবং ২টি বাস টিএসসি থেকে ছাড়বে। আসিফ আব্দুল্লাহ সবাইকে দোয়া করার আহ্বান জানান এবং বলেন, “আল্লাহ রব্বুল আলামীন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসে কবুল করুন।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970