‘অ্যাবাকাস স্পিডমাস্টার সিজন–৩’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম

ছবি : মনোযোগ প্রকাশ

অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম মজারু (Mojaru) আয়োজিত জনপ্রিয় প্রতিযোগিতা ‘অ্যাবাকাস স্পিডমাস্টার সিজন–থ্রি’-এর গ্র্যান্ড ফিনালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতায় সাত শতাধিক শিশু-কিশোর অংশ নেয়, যারা তাদের অসাধারণ মানসিক গাণিতিক দক্ষতা প্রদর্শন করে।

আরো পড়ুন: মজারুর ক্ষুদে গণিতবিদদের মিলনমেলায় থাকছেন তাসনিয়া ফারিণ

সকল প্রতিযোগীকে পেছনে ফেলে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছেন ফাউজিয়া রাউনাফ অনন্যা ভূইয়া এবং আবরার ফাইয়াজ সাদ। গ্র্যান্ড চ্যাম্পিয়নরা প্রত্যেকে এক লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক পান। এছাড়াও আরও ৩৩ জন প্রতিযোগী শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, মেডেল ও সনদপত্র অর্জন করেন।

 

ছবি : মনোযোগ প্রকাশ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং মানবাধিকারকর্মী ফাতিহা আয়াত।

তাসনিয়া ফারিণ বলেন, “মজারু শিশুদের নিয়ে যেভাবে কাজ করছে, তা দেখে আমি অভিভূত। এই শিশুরাই আগামী দিনে গণিত, বিজ্ঞানসহ সব ক্ষেত্রে বিশ্বজয় করবে বলে বিশ্বাস করি।”

ড. মো. সবুর খান বলেন, “বিশ্বের প্রায় ৫৫টি দেশে বাংলাদেশের একটি প্ল্যাটফর্ম মজারু কাজ করছে—এটা আমাদের জন্য গর্বের বিষয়। আগামী দিনের দক্ষ মানুষ তৈরিতে মজারুর অবদান অনস্বীকার্য।”

মজারুর সিইও মো. আলাউদ্দীন ফারুকী প্রিন্স জানান, তাদের লক্ষ্য হলো-সারাবিশ্বের শিশুদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করা।

মজারু একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, যেখানে শিশুদের মেধা বিকাশে নানা ধরনের কোর্স পরিচালিত হয়। এর মধ্যে অন্যতম ‘অ্যাবাকাস মাইন্ড ম্যাথ’, যার প্রায় ৩ হাজার শিক্ষার্থী এবার প্রতিযোগিতায় অংশ নেয়। বাছাই পর্ব শেষে ৭০০ শিক্ষার্থী অংশ নেয় গ্র্যান্ড ফিনালেতে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970