বিতর্কের মাঝেই জীবনের নতুন অধ্যায়, দ্বিতীয়বার বিয়ে করলেন বাদশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম
দেশজুড়ে ‘টটীরী’ ইস্যু ঘিরে আলোচনার মাঝে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন ভারতীয় র্যাপার বাদশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার দ্বিতীয় বিয়ের ছবি ও ভিডিও, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গায়কের মা পুনম রিকি নিজেই ছেলের বিয়ের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, দুই পরিবারের ঘনিষ্ঠ উপস্থিতিতে নববধূর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি।
বাদশার দ্বিতীয় স্ত্রী পাঞ্জাবের জনপ্রিয় অভিনেত্রী ঈশা রিকি। ‘জট অ্যান্ড জুলিয়েট’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করে তিনি ‘হ্যাপি গো লাকি’ ও ‘আরদাস’ ছবিতে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি অর্জন করেছেন।
২০২১ সালে পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালোবাসা- এভাবেই চার বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। এর আগে ২০২০ সালে বাদশার প্রথম স্ত্রী জেসেমি গ্রেস ম্যাসি সিং-এর সঙ্গে বিচ্ছেদ হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
সব মিলিয়ে বিতর্কের মাঝেও জীবনের নতুন পথে এগোচ্ছে এই জনপ্রিয় সংগীতশিল্পী।