জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ইওয়াতে প্রদেশ উপকূলের কাছাকাছি এ কম্পন অনুভূত হওয়ার পর আওমোরি প্রদেশ ও হোক্কাইডোসহ আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সতর্কবার্তায় জানানো হয়েছে, সর্বোচ্চ তিন মিটার উচ্চতার ঢেউ উপকূলে আঘাত হানতে পারে।

এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে নদীতীর ও উপকূলীয় এলাকা থেকে সরে গিয়ে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশি নাগরিকদের সতর্ক করতে রাষ্ট্রীয় টেলিভিশনে জরুরি বার্তা প্রচার করা হয়। সেখানে সুনামির আশঙ্কার কথা জানিয়ে সবাইকে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর প্রভাবে রাজধানী টোকিওতেও কম্পন অনুভূত হয়। কয়েক মিনিট ধরে সেখানে ভবনগুলো দুলতে দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970