কাগজের সনদের যুগ শেষ, বিবাহ নিবন্ধন নিয়ে বড় ঘোষণা সরকারের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:০২ এএম

ছবি: সংগৃহীত

বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ের নিবন্ধন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এখন থেকে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্মনিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জাতীয় সংসদে সোমবার (১৫ জুন) কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ সংশোধনের কাজ চলছে। ইউনিসেফ এবং ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় এই নতুন আইনের খসড়া প্রণয়ন করা হচ্ছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে কাগজের জন্মসনদের বদলে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্মনিবন্ধন রেকর্ড ব্যবহার করা হবে। এতে জাল জন্মসনদ তৈরি করে বয়স গোপনের মাধ্যমে বাল্যবিবাহের যে সুযোগ তৈরি হয়, তা বন্ধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, অনেক ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই বিয়ে সম্পন্ন হওয়ায় মাঠপর্যায়ে নজরদারি ও আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970