হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় নামলেন মহিউদ্দিন রনি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।

এর আগে প্রায় দেড় মাস ধরে হাদি নিজেই নিয়মিত নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর মসজিদের সামনে ভোটারদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি। তবে সন্ত্রাসীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকায় তার প্রচারণা বন্ধ হয়ে যায়।

এই অবস্থায় হাদির পক্ষে ভোট চাইতে মাঠে নামেন মহিউদ্দিন রনি। রোববার তিনি এ বিষয়ে ঘোষণা দেন। আজ সকালে ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে তার প্রচারণা কার্যক্রম শুরু হয়। এ সময় তিনি হাদির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়ে রনি লেখেন, ‘ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।’

রনি জানান, সাধারণ মানুষের মধ্যে হাদির প্রতি ব্যাপক সহানুভূতি ও ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, ‘মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই জানাচ্ছে, তারা নামাজে তার জন্য দোয়া করেছে। বহু মানুষের কাছ থেকেই একই কথা শুনেছি।’

এই ভালোবাসা ও দোয়া হাদির দ্রুত সুস্থ হয়ে ওঠার আশার আলো দেখাচ্ছে বলে মন্তব্য করেন রনি। তিনি বলেন, ‘এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ, ওসমান হাদি শিগগিরই ফিরে আসবেন।’

এদিকে উন্নত চিকিৎসার জন্য আজ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে। একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970