মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
তথ্যগত অসংগতির কারণে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মাহমুদুর রহমান মান্না যে হলফনামা জমা দিয়েছেন, তাতে তথ্যের গরমিল পাওয়া গেছে। এ কারণে নির্বাচন বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি।
এদিকে একই দিনে বগুড়া-২ আসনের অপর প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। জানা গেছে, তিনি হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম জমা না দেওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়।