বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের বার্ষিক আয় ৫ কোটির বেশি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

ছবি: সংগৃহীত

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রে তিনি ১৯টি মামলার তথ্য দিয়েছেন, যেগুলো থেকে সব মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন।

হলফনামায় কায়সার কামাল জানিয়েছেন, তার আইন পেশা থেকে বার্ষিক আয় ৫ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭৫০ টাকা। এছাড়া শেয়ার থেকে ৭ লাখ ৬১ হাজার ৭৬৭ টাকা, নগদ অর্থ ১ লাখ ৫৫ হাজার টাকা এবং স্ত্রীর হাতে নগদ ২০ হাজার টাকা রয়েছে।

ব্যাংকে তার জমা আছে ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৩৪৪ টাকা, স্ত্রীর ৪৫ লাখ ৮৬৯ টাকা ও মেয়ের ৬৩ হাজার ৩৯০ টাকা। এফডিআরে তার ৫ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৮৯ টাকা এবং স্ত্রীর ১৫ লাখ টাকা। কন্যার নামে রয়েছে ২ কোটি ৪৮ লাখ টাকা।

সম্পদ হিসেবে কায়সার কামাল দেখিয়েছেন একটি প্রাইভেট গাড়ি ও পুরাতন জিপ গাড়ি (মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা), সোনা ৩০ ভরি ও স্ত্রীর ৫০ ভরি, ৫৮ লাখ ৫০ হাজার টাকার একটি ফ্ল্যাট এবং ৪৫ লাখ ৯৬ হাজার ৮০০ টাকার আরেকটি ফ্ল্যাট। স্ত্রীর ব্যাংকে আরও ৬ লাখ টাকা রয়েছে।

২০২৫-২০২৬ সালের আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট আয় ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার ৫১৭ টাকা এবং সম্পদের পরিমাণ ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার ৭১৭ টাকা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970