নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীনের ওপর ফের ডিম নিক্ষেপ, ভুয়া ভুয়া স্লোগান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণার পথে ফের হামলার চেষ্টা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর রমনা এলাকায় অনুষ্ঠিত তার পথসভায় কিছু ব্যক্তি তাকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে এবং ভুয়া ভুয়া স্লোগান দেন।

স্থানীয় সূত্র জানায়, এই ঘটনায় বড় ধরনের কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যেই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল পক্ষকে সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970