এনসিপির শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র এক দিন বাকি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী একযোগে শুরু হবে ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে সারাদেশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সাধারণ ভোটারদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের শীর্ষ নেতাদের ভোটকেন্দ্র ও ভোটদানের সময়সূচি প্রকাশ করেছে।
প্রার্থীদের ভোট কেন্দ্র ও ভোটদানের সময়সূচী-
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম - ১৬২. এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, বেরাইদ (ফকির খালি রোডের মাথা), বাড্ডা।
দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া - গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, নিউমার্কেট। সকাল ৯ টা।
সার্জিস আলম- বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্র, পঞ্চগড়।
আখতার হোসেন-ভয়েরহাট সেন্টার এ(টেপা মধুপুর) কাউনিয়া (এই ভোট সেন্টার বাড়ির পাশেই) তার মাকে নিয়ে ভোট দিতে যাবেন, রংপুর ৪।
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ- গোপালনগর হাইস্কুল, ৩ নং রসুলপুর ইউনিয়ন। একদম প্রথমেই ভোট দেবেন-কুমিল্লা ৪।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার -ঘোড়াশাল পাইলট স্কুল। সকাল সাড়ে ৭টায় ভোট দেবেন।