আইকনিক সেই জার্সি পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
আইকনিক সেই জার্সি পরেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে বেলা সাড়ে ১১টার দিকে চিরচেনা ‘ঐতিহাসিক’ জার্সি গায়ে সংসদে প্রবেশ করতে দেখা যায় তাকে। তার এই উপস্থিতি তাৎক্ষণিকভাবে সবার নজর কাড়ে।
উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান চলাকালে একই জার্সি পরে আন্দোলনে সক্রিয় ছিলেন হাসনাত। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর একটি জার্সি গায়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যান তিনি। এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও একই পোশাকে দেখা যায় তাকে।
পরবর্তীতে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে একই টি-শার্ট পরে মঞ্চে ওঠেন হাসনাত। এবার সেই জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে আবারও আলোচনায় এলেন এই তরুণ নেতা।