হাদির জন্য দোয়া করায় ইমামের সঙ্গে আ. লীগ কর্মীদের বাকবিতণ্ডা, আহত ১

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

হাদির জন্য দোয়া করায় ইমামের সঙ্গে আ. লীগ কর্মীদের বাকবিতণ্ডা, আহত ১। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য দোয়া করাকে কেন্দ্র করে মসজিদে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইমামের সঙ্গে বাকবিতণ্ডার প্রতিবাদ করায় এক মুসল্লিকে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জসিম চেয়ারম্যানের বাড়ির পাশে অবস্থিত বায়তুল মাল জামে মসজিদে এ ঘটনা ঘটে। মারধরে আহত নুরুন্নবী নামে এক মুসল্লি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যুর ঘটনায় দেশের অন্যান্য স্থানের মতো ওই মসজিদেও দোয়ার আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে মোনাজাতে মসজিদের ইমাম হাদির জন্য বিশেষ দোয়া করেন। এ সময় সুন্নত নামাজের পর স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ফখরুল ও আনোয়ারের নেতৃত্বে ইমামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় মুসল্লি নুরুন্নবী এ ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে অন্যান্য মুসল্লিরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970