৬৪ হাজার মামলা দিয়েও আমাকে দমানো যাবে না: আমির হামজা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

ছবি: সংগৃহীত

৬৪ হাজার মামলার ভয় দেখিয়েও আমাকে দমিয়ে রাখা যাবে না- এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি বলেন, মামলা দিয়ে তাকে নির্বাচনের মাঠ থেকে সরানো সম্ভব নয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে মুফতি আমির হামজা বলেন, তিনি তার জন্মদাতা পিতা ও রাজনৈতিক পিতার কাছ থেকে দোয়া নিয়ে রাজপথে নেমেছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর পথে কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “আমাকে মেরে না ফেললে মামলা দিয়ে নির্বাচনের পথ থেকে সরানো যাবে না। আমি বহু বছর আয়নাঘর ও ফাঁসির কন্ডেম সেল দেখেছি।” এসব অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ভয়ভীতি দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা সম্ভব নয়।

নির্বাচনী সমাবেশে তাঁর এই বক্তব্য ঘিরে উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970