তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা বললেন, ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে আবির আব্দুল্লাহ চৌধুরী নামে এক ছাত্রদল নেতা জয় বাংলা স্লোগান দেন। এই ৯ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং জেলাজুড়ে এটি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এই স্লোগান দেন। সমাবেশের প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। তবে তারেক রহমান মঞ্চে আসার আগেই আবির একাধিকবার জয় বাংলা স্লোগান দেন।

আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে। তার বাবা জাতীয় পার্টির চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি কাজী জাফর।

ভাইরাল ভিডিওতে আবিরকে বলতে শোনা যায়, “আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয়, আমি হাজারবার বলব জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।” তিনি সাংবাদিকদের বলেন, “জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, এটি আমাদের স্বাধীনতার স্লোগান। এর বাইরে কিছু নয়। স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে লেগেছে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970