৫ আগস্টের পরও বাংলাদেশের পুলিশের শিক্ষা হয়নি: শিশির মনির

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ৫ আগস্টের ঘটনার পরও বাংলাদেশের পুলিশ আচরণে কোনো শিক্ষা নেয়নি। সাম্প্রতিক পুলিশের হামলা ও আগ্রাসী আচরণ দেখিয়ে তিনি এমন মন্তব্য করেছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিশির মনির বলেন, “হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইতে হচ্ছে—এটি রাষ্ট্রের দুর্বলতার প্রকাশ। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যদি সক্ষম হতো, তারা নিজেরাই প্রমাণ ও তথ্য সংগ্রহ করতে পারত।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করাকে সমর্থন করি না। জাতীয় নির্বাচন সামনে থাকায় এ ধরনের ঘটনা নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তবে পুলিশের আক্রমণও ঠিক হয়নি। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে আগ্রাসী পদ্ধতিই বেছে নিয়েছে।”

শিশির মনিরের ভাষ্য অনুযায়ী, “ওই দিনের ঘটনার মাধ্যমে বোঝা যায়, ৫ আগস্টের পরও বাংলাদেশের পুলিশ শিক্ষিত হয়নি। তারা বুদ্ধিমত্তা প্রয়োগ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970