জামালপুরে আল মাসুম হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

ছবি: মনোযোগ প্রকাশ

জামালপুর জেলায় আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে আল মাসুম হাসপাতাল। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় শেখার ভিটা এলাকায় হাসপাতালের নিজস্ব হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের পরিচালক মোঃ আকরামুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব আল মাসুম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আঃসাত্তার আমীর জামালপুর জেলা শাখা , বাংলাদেশ জামায়েত ইসলামী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মাওলানা আব্দুল আজিজ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১নং ওয়ার্ড; মাওলানা আতিকুর রহমান, আমীর, ৭নং ওয়ার্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামী; মাওলানা মেছবাহু রহমান, সদস্য, জামালপুর শহর শাখা; মাওলানা ফরহাদ রেজা, সেক্রেটারি, জামালপুর শহর শাখা; মোঃ ইমরান সুজন, আমীর, জামালপুর শহর শাখা; মোঃ জুলফিকার, সূরা সদস্য, জামালপুর জেলা শাখা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আল মাসুম হাসপাতাল এলাকার মানুষের জন্য একটি আশীর্বাদস্বরূপ প্রতিষ্ঠান হবে। উন্নত চিকিৎসা সেবা, দক্ষ চিকিৎসক এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এই হাসপাতাল জামালপুরে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত তৈরি করবে। বিশেষ করে গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য হাসপাতালটি বিশেষ সুবিধা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সভাপতির বক্তব্যে জনাব আল মাসুম বলেন, “আল মাসুম হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্য হলো মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক চিকিৎসা সেবা নিশ্চিত করা। আমরা চাই এই হাসপাতালটি সেবা, মান ও বিশ্বাসের দিক থেকে জামালপুরের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করুক। এজন্য সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন।”

 

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970