নিজেকে ৭১ এর স্বাধীনতার আসল ঘোষক বলে দাবি করলেন কাজী ইব্রাহীম!

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মুফতি কাজী ইব্রাহীম চাঞ্চল্যকর দাবি করেছেন। ভিডিওতে তিনি বলেন, ১৯৭১ সালে গান পয়েন্টে দাঁড়িয়ে তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

কাজী ইব্রাহীম আরও দাবি করেন, মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের বিরুদ্ধে ব্যবহৃত জনপ্রিয় স্লোগান ‘ধর ধর’ তারই দেওয়া। ভিডিওতে তিনি এই সব ঐতিহাসিক কৃতিত্ব নিজের হিসাবে উল্লেখ করে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখান।

এই বক্তব্য ঐতিহাসিক তথ্যের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় নেটিজেনদের মধ্যে ব্যাপক হাস্যরস এবং সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই দাবিকে ভিত্তিহীন ও ইতিহাসের বিকৃতি হিসেবে অভিহিত করছেন। বিতর্কিত মন্তব্যের কারণে এই ধর্মীয় বক্তা আগেও বিভিন্ন সময় সংবাদ শিরোনামে এসেছে, আর নতুন এই দাবি সামাজিক মাধ্যমে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970